সঠিক তথ্যের সন্ধানে - ২ (পাটের গাইটের ওজন)
জাতীয় প্রশ্ন: একটি কাঁচা পাটের গাইটের ওজন কত?
প্রচলিত উত্তর: 3.5 মণ
সঠিক উত্তর: 4.5 মণ
ব্যাখ্যা:
পাটের ওজন হিসেব করা হয় বেল দিয়ে। ১ বেল = ১৮২.২৫ কেজি। এবার এটাকে মণে রূপান্তর করা যাক।
১ মণ = ৩৭.৩২ কেজি
তাহলে ১৮২.২৫ কেজিকে ৩৭.৩২ দিয়ে ভাগ করলে দাঁড়ায় ৪.৮৮ মণ যেটিকে রাউন্ড ফিগারে ৪.৫ মণ হিসেবে বিবেচনা করা হয়।
আশা করি এই প্রশ্ন নিয়ে আর কারো সমস্যা থাকবে না।
বি:দ্র: সের আর কেজি কিন্তু এক না। ৪০ সেরে এক মণ মানে কিন্তু ৪০ কেজিতে একমণ না।
১ সের প্রায় ০.৯৩৩১০ কিলোগ্রাম এর সমান, ৪০ সের=১ মণ তাই ১ মণ= ৪০ * ০.৯৩৩১০= ৩৭.৩২৪
লাইক, শেয়ার ও কমেন্ট করে গ্রুপে সচল থাকুন।
তথ্য সূত্র:
৩) যারা বলবেন পাটের হিসেবে বেলে হয় না তারা এখানে গিয়ে দেখুন: https://www.prothomalo.com/economy/article/1542001

অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি অনেক ঝামেলায় ফেলে দিয়েছিল
ReplyDelete