সত্যের সন্ধানে : বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
সত্যের সন্ধানে
=======================
জাতীয় প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
প্রচলিত উত্তর: আগে ছিল ভারত, বর্তমানে কোথাও ভূটান লেখা আছে।
সঠিক উত্তর: ভারত
ব্যাখ্যা: এই প্রশ্নের উত্তরে ভারত হবে নাকি ভুটান হবে এটি নিয়ে বির্তক সৃষ্টি হয় যখন মাননীয় প্রধানমন্ত্রী এক বক্তব্যে প্রথম স্বীকৃতিকারী দেশ হিসেবে ভুটানের নাম উচ্চারণ করেন। কিন্তু তথ্য প্রমাণ মোতাবেক কিন্তু ভারতই প্রথম স্বীকৃতিদানকারী দেশ। একজন মুক্তিযোদ্ধার বক্তব্য থেকেও এর সত্যতা পাওয়া যায়। তিনি বলেন ভুটান ভারতের আগে বাংলাদেশকে স্বীকৃতির পত্র পাঠালেও বাংলাদেশ সরকার সবার আগে ভারতের পত্রটিই পাঠ করেন সংবাদ মাধ্যমের সামনে। এরপর ১৯৭১ সালের ৭ ডিসেম্বর “পূর্বদেশ” পত্রিকায় বাংলাদেশকে প্রথম ঘোষণাকারী দেশ হিসেবে সংবাদ প্রচার করে। তাদের ভাষ্য মতে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এর পর “পূর্বদেশ” পত্রিকার ৮ ডিসেম্বর ১৯৭১ সালের সংবাদে উল্লেখ করা হয় ভুটান ৭ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ১৯৭১ সালের ইংরেজি সাপ্তাহিক বুলেটিন “BANGLADESH" এ বাংলাদেশকে স্বীকৃতি সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। সেখানেও ৬ ডিসেম্বর ভারত ও ৭ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয় বলে সংবাদ প্রচার করা হয়। নিচের ১৯৭১ সালের ‘পূর্বদেশ’ পত্রিকা ও ইংরেজি সাপ্তাহিক বুলেটিন ““BANGLADESH" এর আর্টিকেলের ছবি প্রমাণ হিসেবে দেওয়া হলো।
এই লিংকে গিয়ে পড়ুন আশা করি এই প্রশ্নের সঠিক সমাধান পাবেন।


No comments