বিসিএস ও ব্যাংক রিলেটেড পোস্ট
বিসিএস ও ব্যাংক রিলেটেড পোস্ট:
####################################################################
যাদের টার্গেট শুধু বিসিএস তাদের উদ্দেশ্যে বলছি
যদি আপনাদের লক্ষ্য হয় বিসিএস তাহলে আপনাদের সব কিছুতেই বিসিএস ভাব আনতে মানে। তাই বলে আবার নিজেকে আসমানে নিয়ে যাওয়ার দরকার নেই। মানে আপনার ধ্যান জ্ঞান হবে বিসিএসময়। অন্য কোনো জবের দিকে আপনি চোখও দিতে পারবেন না। আপনাকে অন্যদের চেয়ে পড়াশোনায় সময় বেশি দেওয়া লাগবে। আপনাকে পড়তে হবে অন্যদের থেকে আলাদা। কারণ সবাই পড়ে কিন্তু বিসিএস ক্যাডার হতে গেলে বেশি পড়ার থেকে আপনাকে কৌশলী হয়ে পড়তে হবে। কলুদ বলদের মতো পড়েই গেলাম পড়েই গেলাম এভাবে না করে আপনাকে স্মার্টলি পড়তে হবে। আর আপনি যা পড়বেন তার মূল সহ পড়বেন।এতে এক ঢিলে দুইটা না তিনটা পাখি মারতে পারবেন বা রথও দেখতে পারবেন কলাও বেচতে পারবেন। মানে হলো প্রিলির পাশাপাশি আপনার রিটেন ও ভাইভার জন্যও পড়া হয়ে যাবে। অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয় তেমনি অধিক লোকের পরামর্শেও আপনার পথ দ্বিধাবিভক্ত হয়ে পড়তে পারে। তাই চেষ্টা করবেন যে কোন একজনের পরামর্শ মেনে চলতে।
♦যাদের টার্গেট বিসিএস + ব্যাংক তাদের উদ্দেশ্যে বলছি
বর্তমানে স্বল্প সময়ে অধিক নিয়োগ সম্পন্ন করার মাধ্যম হচ্ছে ব্যাংক। যদিও ব্যাংকে জব করা নিয়ে অনেকে ধর্মীয় বিধি বিধান মেনে চলার পরামর্শ দেন। তারপরও বলবো ব্যাংক হচ্ছে স্বল্প সময়ে নিয়োগ লাভের একমাত্র মাধ্যম।আপনাদের উদ্দেশ্যে উপরের কথাগুলোও প্রযোজ্য। বিসিএসে ১০ বিষয়ে প্রশ্ন করা হলেও ব্যাংকে প্রশ্ন করা হয় বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি+ আন্তর্জাতিক বিষয়াবলী), কম্পিউটার, মানসিক দক্ষতা। ব্যাংকে কোনো সিলেবাস নেই।
◾বাংলার ক্ষেত্রেঃ বিসিএসের ব্যাকরণ অংশসহ আরো কিছু টপিক পড়তে হয়। এক্ষেত্রে নবম-দশম শ্রেনির বাংলা ব্যাকরণ বোর্ড বই কাজে দিবে। বাংলা সাহিত্য থেকে খুব একটা প্রশ্ন করা হয় না। তবে এই অংশে ব্যাংকের জন্য সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, শব্দার্থ একটু গভীর থেকে পড়তে হবে। এর জন্য সৌমিত্র শেখরের “সাহিত্য জিজ্ঞাসা” বা মোহসীন নাজিলার “শীকর” পড়তে পারেন। এখানে এক্সাম টেকার একটা বড় ফ্যাক্ট। যে প্রতিষ্ঠান এক্সাম নিবে আপনাকের তাদের প্রিভিয়াস প্রশ্ন পড়তেই হবে। যেহেতু এখানে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই সেহেতু প্রতিষ্ঠান অনুযায়ী প্রশ্নের ভিন্নতা থাকবে।
◾English এর ক্ষেত্রেঃ বিসিএস এর English ব্যাংকের প্রশ্নের কাছে কিছুই না।English প্রশ্ন এখানে বিসিএসের থেকে কিছুটা কঠিন হয়। এখানে খুব কম গ্রামার প্রশ্ন করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে Passage, synonym, antonym, phrase & idioms, appropriate preposition, group verb থেকে প্রশ্ন করা হয়। আর Passage এ সাধারণত Analytical type প্রশ্ন বেশি আসে।যেহেতু ব্যাংকে মুখস্থ জাতীয় টার্মগুলো বেশি আসে তাই আপনাকে এই দিকে বেশি জোর দিতে হবে। এখানে English literature থেকে খুব একটা প্রশ্ন পাবেন না।
◾গণিত এর ক্ষেত্রেঃ ব্যাংক মানেই হলো ম্যাথ। যে ম্যাথে যত ভালো তার চাকরি পাওয়া তত সহজ। বিসিএসের ম্যাথে বীজগণিতের প্রাধান্য থাকলেও ব্যাংকে পাটীগণিতকে প্রাধান্য দেওয়া হয়। তাই যারা বিসিএসের পাশাপাশি ব্যাংকও টার্গেট করেছেন আপনারা ম্যাথ করবেন ব্যাংকের জন্য। তাহলে বিসিএসের ম্যাথও হয়ে যাবে।
বাকী বিষয়গুলো বিসিএসের সিলেবাসেরগুলো পড়লেই হবে। তবে ব্যাংকে সাধারণ জ্ঞানের রিসেন্ট টপিক থেকে প্রশ্ন করা হয় বেশি।
♦যাদের টার্গেট শুধু ব্যাংক তাদের উদ্দেশ্যে বলছি
আপনারা শুধু ব্যাংকের জন্য ম্যাথ আর English এ জোর দিন। অন্যগুলো বেসিক পড়বেন। আর উপরের পরামর্শগুলো মেনে প্রস্তুতি নিবেন।
♦যাদের টার্গেট যেকোনো সরকারী জব তাদের উদ্দেশ্যে বলছি
বিসিএস ছাড়া অন্য যেকোনো জবের ক্ষেত্রে বাংলা, English, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার থেকে প্রশ্ন করা হয়। এখানে সব বিষয়ের বেসিক ধারণা থাকতে হয়। মানে মোটামুটি প্রিপারেশন নিলে একটা জব কনফার্ম করা যায়। আপনি যদি প্রাইমারি ও নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তাহলে জব সলিউশন পড়লেও অনেক প্রশ্ন কমন পাবেন।
আশা করি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তারপরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন।
পরিশেষে বলতে হয় দিনে দিনে পরীক্ষার্থীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে বিধায় সকল পরীক্ষায় ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে। তাই এখন কোনো পরীক্ষাকে নগন্যভাবে নেওয়ার সুযোগ নেয়।
লেখনীতে :Asp Das
(কার্টেসী ব্যতীত কেউ অন্যকোথাও পোস্ট করবেন না। )


No comments