জিরো থেকে শুরু
জিরো থেকে শুরু
গতকাল এই ছবিটা দিয়ে জিজ্ঞেস করছিলাম কার কি মনে হয়। আসলে এই ছবিটা তেমন
কিছু নয়। কিন্তু আপনার চিন্তাকে খুব ভালোভাবে এটা প্রকাশ করবে। যে যেভাবে
চিন্তা করবে এই ছবি থেকে সেভাবে উত্তর পাবেন। অনেকে এই ছবিতে শূন্য ছাড়া
কিছুই খুজে পাননি, আবার কয়েকজন ১০০ তে ০০ এর মাঝে পজেটিভনেস খুজে পেয়েছেন।
আসলে আপনি যদি শুন্যটাকে খেয়াল না করে এটা চিন্তা করতেন ০০ এর আগে ১ বসালে
তো ১০০ তে ১০০ হয়ে যায়। অনেকে এই ছবিটাতে নিজেদের প্রিপারেশন, নিজেদের
অবস্থা খুজে পেয়েছেন। যারা এই গ্রুপে আছে তাদের অধিকাংশই এখনো
শূণ্য লেভেলে আছেন তবে সেটাকে ১০০ তে পূর্ণ করতে হবে আপনাদেরই। শূন্য দেখে
ভয় পাওয়ার কিছু নেই। নিজেকে ১০০ তে নিয়ে যাওয়ার পথে নিয়ে যাওয়ার জন্য সঠিক
পথে থাকুন দেখবেন আজকে যেটা ০০ সেটা একদিন ১০০ হয়ে যাবে। তাই যারা
নিজেদেরকে এখনো শূণ্য মনে করছেন আস্তে আস্তে সেটাকে ১০,২০,৩০.... এভাবে ১০০
তে রূপান্তর করার চেষ্টা করুন। সবসময় পজেটিভ থাকুন যদি নেগেটিভও থাকে।
কখনো কখনো নেগেটিভ টা পজেটিভ এর চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠে।
# Think positive, be positive, gain positive


No comments