সমস্যার বিস্তারিত ও সমাধান


সমস্যার বিস্তারিত ও সমাধান


যে সকল সমস্যার সম্মুখীন আপনাদের প্রায় সময় হতে হয় তার মধ্যে অন্যতম প্রধান সমস্যাগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম।


১) ডেইলি টেস্ট সংক্রান্ত:
ডেইলি টেস্ট সংক্রান্ত সমস্যা হয় বিধায় রুটিনে ডেইলি টেস্টও দেখিয়ে দেওয়া হয়েছে। এর পরও অনেকের সমস্যা হয় বুঝতে আপনারা যেদিন যে পড়া পড়বেন তার পরের দিন সেটার উপর এক্সাম দিবেন। অর্থাৎ জুনের 1 তারিখ থেকে রুটিনের পড়া শুরু। ১ জুন যা পড়বেন ২ জুন সেটার উপর পরীক্ষা দিবেন। ২ জুন যা পড়বেন সেটার উপর ৩ জুন পরীক্ষা দিবেন। আশা করি এবার বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ছবি দেখুন-
Daily test

২) ফাইল ডাউনলোড সমস্যা:
অনেকে ফেসবুক এপস দিয়ে ফাইল ডাউনলোড করেন যে কারণে প্রথমবার দেখা গেলেও পরে সেটা আর খুজে পাওয়া যায় না। এর জন্য আপনারা ব্রাউজার দিয়ে ফেসবুক ওপেন করে ফাইল ডাউনলোড করবেন। অনেকে আবার ব্রাউজার বুঝতে পারবেন না। কয়েকটি জনপ্রিয় ব্রাউজার হলো ফায়ার ফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, UC ইত্যাদি। এদের মধ্যে গুগল ক্রোম ফাইল ডাউনলোডের জন্য ভালো।

৩) ফাইল খুজে না পাওয়া:
গ্রুপের কোনো ফাইল খুঁজতে হলে গ্রুপের ফাইল সেকশনে দেখবেন। সেখানেই যাবতীয় ফাইল দেওয়া হবে। নিচের ছবিগুলো লক্ষ্য করুন -

কম্পিউটারে যেভাবে দেখবেন:



মোবাইলে যেভাবে পাবেন:



৪) পরীক্ষার প্রশ্ন খুঁজে না পাওয়া:
পরীক্ষা প্রশ্ন গ্রুপেই পোস্ট করা হবে। আর সেটি Announcement এ পাবেন। তাই এক্সামের দিন অবশ্যই Announcement  চেক করবেন। Announcement  কোথায় পাবেন তা নিচের ছবিতে দেখুন-

কম্পিউটারে যেখানে পাবেন:



মোবাইলে যেভাবে পাবেন:


আশা করি বুঝাতে সক্ষম হয়েছি।

No comments

Powered by Blogger.